সোমবার, ১৩ নভেম্বর, ২০১৭

এভাবে চলে যেতে নেই

না হয় আমি মেঘ হয়ে যাই, তুমি হও বৃষ্টি,
এই অবেলায় অঝোর ধারায় ভালোবাসার সৃষ্টি।
একটা বিকেল তোমায় নিয়ে হোক না কবিতা-গান,
চিলেকোঠায় তাই বিকেল সাজাই, এসো ভুলে অভিমান।
অবাধ্য সময় পেরিয়ে যাবে, আসবে যাবার বেলা যেই
বলবো শোনো – একটু দাঁড়াও, এভাবে চলে যেতে নেই।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন